সাইট অনুসন্ধান

কোর্স, নোটিশ, ফতোয়া, ব্লগ আর্টিকেল ও পেজ — সব এক জায়গায়

সার্টিফিকেট কোর্স

আযান প্রশিক্ষণ প্রোগ্রাম

আদর্শ ও দক্ষ মুয়াযযিন গড়ার প্রশিক্ষণ

কোর্সের পরিচিতি

এই প্রশিক্ষণটি সাজানো হয়েছে একজন মুয়াযযিনকে আদর্শ ও দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য। এখানে কেবল আযানের সুর-ই নয়, বরং শব্দের বিশুদ্ধ উচ্চারণ (মাখরাজ), সংশ্লিষ্ট মাসআলা-মাসায়েল এবং একজন মুয়াযযিনের ব্যক্তিগত আমল ও উন্নত ব্যক্তিত্ব গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কোর্সের উদ্দেশ্য

  1. সুমধুর সুর ও বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে বাংলাদেশে আযানের একটি মানসম্মত ধারা তৈরি করা।

  2. আযানের ধ্বনির মাধ্যমে মানুষের অন্তরে ইসলামের প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করা।

  3. মুয়াজ্জিনকে সমাজের একজন আদর্শ 'দাঈ' ও পথপ্রদর্শক হিসেবে গড়ে তোলা।

কারিকুলাম ও কোর্স কাঠামো

কোর্স কোডকোর্সের শিরোনাম ও মডিউলক্রেডিটমার্কস
AZ-01আযান ও ইক্বামাতের প্রতিটি শব্দের নিখুঁত ও বিশুদ্ধ উচ্চারণ নিশ্চিতকরণ——
AZ-02আযান ও ইক্বামাত সংশ্লিষ্ট মাসআলা-মাসায়েল——
AZ-03মক্কা-মদিনার ঐতিহ্যবাহী সুরসহ বিশ্ববিখ্যাত ৫টি সুরের ওপর নিবিড় অনুশীলন——
AZ-04কণ্ঠের বিশেষ যত্ন, দীর্ঘ শ্বাস নিয়ন্ত্রণ ও কণ্ঠের স্কেল ঠিক রাখার ব্যায়াম——
AZ-05দাঈর বৈশিষ্ট্য ও গুণাবলি——
AZ-06তারবিয়াহ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট——
AZ-07কমিউনিকেশন ও নেগোসিয়েশন স্কিল——
AZ-08সাউন্ড সিস্টেম ম্যানেজমেন্ট——
AZ-09টাইম ম্যানেজমেন্ট——

কোর্স সম্পন্ন হলে যা অর্জিত হবে

  • বিশুদ্ধ মাখরাজ ও সুমধুর সুরে আযান দেওয়ার সক্ষমতা।

আযান প্রশিক্ষণ প্রোগ্রাম — ভর্তি চলছে

অনলাইন আবেদন থেকে চূড়ান্ত ভর্তি — ৫ ধাপের প্রক্রিয়া ও ১০০% স্কলারশিপের সুযোগ সম্পর্কে জানুন।