সাইট অনুসন্ধান

কোর্স, নোটিশ, ফতোয়া, ব্লগ আর্টিকেল ও পেজ — সব এক জায়গায়

জরুরি ঘোষণাPYS (প্রিপারেটরি ইয়ার ফর স্পেশালাইজেশন) ২০২৬ ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

দাওয়াহ • শিক্ষা • গবেষণা

আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি শিক্ষাপ্রতিষ্ঠান

কুরআন-সুন্নাহভিত্তিক দাওয়াহ, শিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান — বিশুদ্ধ ইসলামী জ্ঞান প্রচার ও প্রসারে নিবেদিত।

০+মোট শিক্ষার্থী
০+আলেম শিক্ষার্থী
০+জেনারেল শিক্ষার্থী
০+স্বল্প মেয়াদী কোর্স
০বর্তমানে অধ্যয়নরত
০+সফল অ্যালামনাই
আমাদের মূল লক্ষ্য

মূল লক্ষ্য ও কোর স্তম্ভসমূহ

সমকালীন চিন্তাগত বিভ্রান্তি ও সামাজিক ফিতনাসমূহের মোকাবিলায় চিন্তাশীল, জ্ঞানসমৃদ্ধ ও কার্যকর দাওয়াহকর্মী ও গবেষক তৈরি করা। পাশাপাশি ইসলামের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন প্রশ্ন, আপত্তি ও অভিযোগের গবেষণালব্ধ ও যুক্তিনির্ভর জবাব প্রদান করে বুদ্ধিবৃত্তিক দাওয়াহকে শক্তিশালী করতে কাজ করে যাওয়া।

কুরআন-সুন্নাহভিত্তিক বুদ্ধিবৃত্তিক দাওয়াহ

বিশুদ্ধ আকীদা ও প্রামাণ্য জ্ঞানের আলোকে ইসলামের দাওয়াহকে যুক্তি ও গবেষণার ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত করা।

ঐতিহ্যবাহী ও আধুনিক জ্ঞানের সেতুবন্ধন

ঐতিহ্যবাহী ইসলামী শাস্ত্রের সঙ্গে মনোবিজ্ঞান, দর্শন, গণমাধ্যম প্রভৃতি আধুনিক শাস্ত্রের সমন্বয় ঘটানো।

চারিত্রিক তারবিয়াহ, নেতৃত্ব ও সমাজ-সংযোগ

শিক্ষার্থীদের নৈতিক গঠন, নেতৃত্বের গুণাবলি ও জনসংযোগ দক্ষতায় প্রস্তুত করে তোলা।

একাডেমিক

চলমান কোর্স ও প্রোগ্রামসমূহ

আলেম, বিশ্ববিদ্যালয়-স্নাতক ও দাওয়াহকর্মীদের জন্য সাজানো আমাদের কোর্সসমূহ — মেয়াদ, ধরন ও যোগ্যতাসহ।

ফ্ল্যাগশিপ প্রোগ্রাম

প্রিপারেটরি ইয়ার ফর স্পেশালাইজেশন (PYS)

السنة التمهيدية للتخصص

এটি তরুণ ও মেধাবী আলেমদের জন্য গবেষণানির্ভর উচ্চশিক্ষা প্রোগ্রাম। যোগ্য আলেমদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে আন্তর্জাতিক মানের দাঈ ও গবেষক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কোর্সটি চালু করা হয়েছে। বিশেষভাবে এই কোর্সটি কওমি মাদরাসা পড়ুয়া মেধাবী আলেমদের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে তারা সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামের দাওয়াহ দিতে পারেন।

৩ বছর (আবাসিক)

কওমি মাদরাসা থেকে তাকমিল সম্পন্নকারী মেধাবী আলেম।ভর্তি পরীক্ষায় (লিখিত ও মৌখিক)

বিস্তারিত দেখুন
সার্টিফিকেট কোর্স

সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক স্টাডিজ (CCIS)

৬ মাস মেয়াদী এই বেসিক কোর্সে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষার্থীদের শেখানো হচ্ছে — আরবি ভাষা (সহজ কথোপকথন ও আয়াত অনুধাবন), তাজভীদসহ বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, বেসিক ইসলাম (আকীদা, ইবাদত ও মাসআলা-মাসায়েল) এবং দাওয়াহ, তারবিয়াহ ও সমকালীন জ্ঞান।

৬ মাস

স্বীকৃত কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক সম্পন্ন করা।সিজিপিএ ২.৫-এর উপরে

বিস্তারিত দেখুন
ফ্ল্যাগশিপ প্রোগ্রাম

ডিপ্লোমা ইন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ

যারা পূর্বে বর্ণিত ০৬ মাসের প্রাথমিক সার্টিফিকেট কোর্সটি সফলতার সাথে সম্পন্ন করে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের জন্য এই উচ্চতর ডিপ্লোমা কোর্সটি সাজানো হয়েছে। দ্বীনের দাঈ হিসেবে পথচলার নিমিত্তে ইসলামের বুনিয়াদি ও মাধ্যমিক স্তরের গভীর জ্ঞান অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের আরবি ভাষা ও শাস্ত্রীয় জ্ঞানের (নাহু, সরফ, ফিকহ ও হাদীস) একটি মজবুত ভিত্তি তৈরি করে দিতে এই কোর্সে উচ্চতর পাঠদান করা হয়।

২ বছর (৪ সেমিস্টার)

৬ মাস মেয়াদী সার্টিফিকেট কোর্সে সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থী।

বিস্তারিত দেখুন

সব কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ (যাকাত-উপযুক্ত অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য)

গবেষণা ও জবাব

সংশয় নিরসন ও বুদ্ধিবৃত্তিক জবাব

সায়েন্টিজম, সেকুলারিজম, নাস্তিক্যবাদ, নারীবাদ, প্রাচ্যবাদ ও জেন্ডার ফিতনার মোকাবিলায় গবেষণালব্ধ ও যুক্তিনির্ভর জবাব।

নোটিশ বোর্ড

সাম্প্রতিক বিজ্ঞপ্তি ও নোটিশ

ভর্তি, নিয়োগ, একাডেমিক ও সাধারণ — সকল দাপ্তরিক বিজ্ঞপ্তি এক জায়গায়।

ক্যাম্পাস লাইফ

ক্যাম্পাস জীবন ও শিক্ষার্থী উন্নয়ন

একটি আদর্শ ইসলামী পরিবেশে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আমাদের ক্যাম্পাস লাইফ অত্যন্ত প্রাণবন্ত।

বুদ্ধিবৃত্তিক চর্চা

বুদ্ধিবৃত্তিক চর্চা

আত্মবিশ্বাস ও যৌক্তিক উপস্থাপন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বক্তৃতা, প্যানেল ডিসকাশন ও বিতর্ক প্রতিযোগিতা।

সেমিনার ও ওয়ার্কশপ

সেমিনার ও ওয়ার্কশপ

দেশ-বিদেশের বরেণ্য আলেম, শিক্ষাবিদ ও চিন্তাবিদদের উপস্থিতিতে সমকালীন বিষয়ে নিয়মিত সেমিনার।

পাঠচক্র

পাঠচক্র

পাঠ্যক্রমের বাইরে নির্দিষ্ট বইয়ের ওপর নিয়মিত গ্রুপ স্টাডি — গঠনমূলক পড়ার অভ্যাস ও বিশ্লেষণের ক্ষমতা তৈরি।

ফিল্ডওয়ার্ক ও দাওয়াতি অভিজ্ঞতা

ফিল্ডওয়ার্ক ও দাওয়াতি অভিজ্ঞতা

সরাসরি ময়দানে হাতে-কলমে প্রশিক্ষণ — এ পর্যন্ত ১ সপ্তাহ ব্যাপী ১টি বড় ফিল্ডওয়ার্ক কার্যক্রম সফলভাবে পরিচালিত।

শরীরচর্চা ও শিক্ষা সফর

শরীরচর্চা ও শিক্ষা সফর

শারীরিক সুস্থতার জন্য মাসিক ইনডোর-আউটডোর খেলাধুলা এবং বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা।

নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন

নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন

ইভেন্ট আয়োজনের বাস্তব দায়িত্বের মাধ্যমে নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ঝালিয়ে নেওয়া — শিক্ষকদের পর্যবেক্ষণে মূল্যায়ন ও পুরস্কৃত।

মিডিয়া হাব

মিডিয়া ও জ্ঞানকেন্দ্র

সর্বশেষ গবেষণা-প্রবন্ধ, ভিডিও-পডকাস্ট, ফটো গ্যালারি ও লাইব্রেরি প্রিভিউ — এক ঠিকানায়।

নেতৃত্ব

পরিচালনা পর্ষদ ও শিক্ষকমণ্ডলী

দেশ-বিদেশের স্বীকৃত শিক্ষাবিদ, গবেষক ও দাঈদের সমন্বয়ে গঠিত আমাদের নেতৃত্ব।

সাপোর্ট করুন

দাওয়াহর অংশীদার হোন

আপনার যাকাত, সদকা ও অনুদান দ্বীনি শিক্ষার পথে আর্থিক অনটনকে অন্তরায় হতে দেয় না — নিজেকে সদকায়ে জারিয়ার অংশীদার বানান।

চলমান ফান্ডরাইজিং ক্যাম্পেইন

সহজ পেমেন্ট মাধ্যম

বিকাশ • নগদ • রকেট • ব্যাংক ট্রান্সফার • আন্তর্জাতিক কার্ড (USD/EUR/SAR)

ফতোয়া ও জিজ্ঞাসা

একাডেমিক অনলাইন জিজ্ঞাসা

দৈনন্দিন ফিকহ ও সমকালীন বিষয়ে প্রশ্ন করুন — ইনস্টিটিউটের ফিকহ ও গবেষণা বোর্ড থেকে পান প্রামাণ্য লিখিত উত্তর।

প্রশ্ন জমা দিন

সার্চেবল ফতোয়া ব্যাংক

পাঠানো হচ্ছে…

সম্পূর্ণ ফতোয়া ব্যাংক