সাইট অনুসন্ধান

কোর্স, নোটিশ, ফতোয়া, ব্লগ আর্টিকেল ও পেজ — সব এক জায়গায়

وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا

ভর্তি

ভর্তি প্রক্রিয়া

৫টি ধাপে সম্পন্ন হয় আস-সুন্নাহ ইনস্টিটিউটের ভর্তি প্রক্রিয়া — প্রতিটি ধাপ স্বচ্ছ, ন্যায্য ও যোগ্যতাভিত্তিক।

৫ ধাপে ভর্তি

আবেদন থেকে চূড়ান্ত ভর্তি পর্যন্ত

প্রতিটি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর এই পাঁচটি ধাপ অনুসরণ করে শিক্ষার্থী নির্বাচন করা হয়।

  1. ধাপ 1

    অনলাইন আবেদন

    আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্মে ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার সঠিক বিবরণ প্রদান বাধ্যতামূলক।

  2. ধাপ 2

    প্রাথমিক যাচাই-বাছাই

    আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সংশ্লিষ্ট কোর্সের ক্রাইটেরিয়া বা মানদণ্ড (যেমন: পূর্ববর্তী পরীক্ষার ফলাফল ও দক্ষতা) অনুযায়ী প্রাথমিক তালিকা তৈরি করা হয়।

  3. ধাপ 3

    লিখিত পরীক্ষা

    প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের একটি নির্ধারিত দিনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় — সংশ্লিষ্ট কোর্সের ক্রাইটেরিয়া অনুযায়ী (যেমন: বেসিক আরবী, সাধারণ ইসলামিয়াত ও সমকালীন জ্ঞান)।

  4. ধাপ 4

    মৌখিক পরীক্ষা (ভাইভা)

    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে চূড়ান্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এখানে প্রার্থীর ব্যক্তিত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কোর্স সম্পন্ন করার মানসিকতা যাচাই করা হয়।

  5. ধাপ 5

    চূড়ান্ত ভর্তি

    লিখিত ও মৌখিক পরীক্ষার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ প্রদান করা হয়।

প্রস্তুতি

লিখিত পরীক্ষায় কী কী থাকে?

সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রধান তিনটি ক্ষেত্রে প্রশ্ন করা হয় — কোর্সভেদে স্তর ভিন্ন হতে পারে।

বেসিক আরবী

হরফ চেনা, সহজ বাক্য গঠন ও প্রাথমিক অনুবাদ — কোর্সভেদে স্তর নির্ধারিত হয়।

সাধারণ ইসলামিয়াত

ঈমান, ইবাদত, সীরাত ও দৈনন্দিন ফিকহের মৌলিক ধারণা — মাধ্যমিক স্তরের প্রশ্ন।

সমকালীন জ্ঞান

সাম্প্রতিক ঘটনাবলি, বিশ্ব পরিস্থিতি ও মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ সম্পর্কে সাধারণ জ্ঞান।

যোগ্যতা

কোর্সভেদে ভর্তির যোগ্যতা

কোন কোর্সে আবেদনের আগে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও মেয়াদ দেখে নিন।

প্রিপারেটরি ইয়ার ফর স্পেশালাইজেশন (PYS)

যোগ্যতা
কওমি মাদরাসা থেকে তাকমিল সম্পন্নকারী মেধাবী আলেম।ভর্তি পরীক্ষায় (লিখিত ও মৌখিক)
মেয়াদ
৩ বছর (আবাসিক)
কোর্স বিস্তারিত

সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক স্টাডিজ (CCIS)

যোগ্যতা
স্বীকৃত কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক সম্পন্ন করা।সিজিপিএ ২.৫-এর উপরে
মেয়াদ
৬ মাস
কোর্স বিস্তারিত

ডিপ্লোমা ইন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ

যোগ্যতা
৬ মাস মেয়াদী সার্টিফিকেট কোর্সে সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থী।
মেয়াদ
২ বছর (৪ সেমিস্টার)
কোর্স বিস্তারিত

আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম

যোগ্যতা
কওমি থেকে তাকমিল, আলিয়া থেকে ফাযিল ও আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে (জায়্যিদ
মেয়াদ
১৫ দিন
কোর্স বিস্তারিত

রমাদান উপলক্ষে দাওয়াহ প্রশিক্ষণ

যোগ্যতা
কওমি থেকে তাকমীল, আলিয়া থেকে ফাযিল-কামিল এবং বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার
মেয়াদ
২০ দিন
কোর্স বিস্তারিত

আযান প্রশিক্ষণ প্রোগ্রাম

যোগ্যতা
হাফেজ/আলেম অথবা নাহবেমীর/দাখিল কিংবা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থী হতে হবে।মুয়া
মেয়াদ
১৫ দিন
কোর্স বিস্তারিত

ইসলামিক রিসার্চ মেথডোলজি

যোগ্যতা
গবেষণায় আগ্রহী আলেম ও উচ্চশিক্ষিত শিক্ষার্থী।
মেয়াদ
স্বল্প মেয়াদী
কোর্স বিস্তারিত

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আবেদন শুরু হয়

চলমান ও আসন্ন ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের লিঙ্ক ও শেষ তারিখ জানতে নোটিশ বোর্ডের ভর্তি বিজ্ঞপ্তি অংশটি দেখুন।

admission@assunnah-institute.orgআবেদন সম্পূর্ণ অনলাইনে — ফর্মে সঠিক তথ্য বাধ্যতামূলক