সাইট অনুসন্ধান

কোর্স, নোটিশ, ফতোয়া, ব্লগ আর্টিকেল ও পেজ — সব এক জায়গায়

اطْلُبُوا الْعِلْمَ مِنَ الْمَهْدِ إِلَى اللَّحْدِ

একাডেমিক

চলমান কোর্সসমূহ

মোট ৭টি কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম — প্রতিটির বিস্তারিত কারিকুলাম, যোগ্যতা ও ফলাফলসহ।

ফ্ল্যাগশিপ প্রোগ্রাম

প্রিপারেটরি ইয়ার ফর স্পেশালাইজেশন (PYS)

السنة التمهيدية للتخصص

এটি তরুণ ও মেধাবী আলেমদের জন্য গবেষণানির্ভর উচ্চশিক্ষা প্রোগ্রাম। যোগ্য আলেমদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে আন্তর্জাতিক মানের দাঈ ও গবেষক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কোর্সটি চালু করা হয়েছে। বিশেষভাবে এই কোর্সটি কওমি মাদরাসা পড়ুয়া মেধাবী আলেমদের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে তারা সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামের দাওয়াহ দিতে পারেন।

৩ বছর (আবাসিক)

কওমি মাদরাসা থেকে তাকমিল সম্পন্নকারী মেধাবী আলেম।ভর্তি পরীক্ষায় (লিখিত ও মৌখিক)

বিস্তারিত দেখুন
সার্টিফিকেট কোর্স

সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক স্টাডিজ (CCIS)

৬ মাস মেয়াদী এই বেসিক কোর্সে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষার্থীদের শেখানো হচ্ছে — আরবি ভাষা (সহজ কথোপকথন ও আয়াত অনুধাবন), তাজভীদসহ বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, বেসিক ইসলাম (আকীদা, ইবাদত ও মাসআলা-মাসায়েল) এবং দাওয়াহ, তারবিয়াহ ও সমকালীন জ্ঞান।

৬ মাস

স্বীকৃত কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক সম্পন্ন করা।সিজিপিএ ২.৫-এর উপরে

বিস্তারিত দেখুন
ফ্ল্যাগশিপ প্রোগ্রাম

ডিপ্লোমা ইন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ

যারা পূর্বে বর্ণিত ০৬ মাসের প্রাথমিক সার্টিফিকেট কোর্সটি সফলতার সাথে সম্পন্ন করে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের জন্য এই উচ্চতর ডিপ্লোমা কোর্সটি সাজানো হয়েছে। দ্বীনের দাঈ হিসেবে পথচলার নিমিত্তে ইসলামের বুনিয়াদি ও মাধ্যমিক স্তরের গভীর জ্ঞান অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের আরবি ভাষা ও শাস্ত্রীয় জ্ঞানের (নাহু, সরফ, ফিকহ ও হাদীস) একটি মজবুত ভিত্তি তৈরি করে দিতে এই কোর্সে উচ্চতর পাঠদান করা হয়।

২ বছর (৪ সেমিস্টার)

৬ মাস মেয়াদী সার্টিফিকেট কোর্সে সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থী।

বিস্তারিত দেখুন
প্রশিক্ষণ কার্যক্রম

আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম

برنامج تدريب المعلمين على اللغة العربية

এই কোর্সটি মূলত সেসব আরবি ভাষাবিদ ও আলেমদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা ইংলিশ মিডিয়াম, মডার্ন ইসলামিক স্কুল বা মাদানি নেসাবে আরবি ভাষার শিক্ষক হিসেবে সফল ক্যারিয়ার গড়তে চান। কোর্সে আরবি ভাষার কোনো বেসিক শেখানো হবে না, বরং একজন আরবি জানা আলেমকে কীভাবে আধুনিক ও ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানের উপযোগী স্মার্ট শিক্ষক হিসেবে গড়ে তোলা যায় — তার ওপর ফোকাস করা হয়েছে।

১৫ দিন

কওমি থেকে তাকমিল, আলিয়া থেকে ফাযিল ও আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে (জায়্যিদ

বিস্তারিত দেখুন
প্রশিক্ষণ কার্যক্রম

রমাদান উপলক্ষে দাওয়াহ প্রশিক্ষণ

বাংলাদেশে দাওয়াহ অঙ্গনে কর্মরত অনেকের মধ্যে প্রায়োগিক দক্ষতার ঘাটতি পরিলক্ষিত হয়, যা কখনও কখনও সামগ্রিকভাবে আলেম সমাজের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে মুসলিম উম্মাহর বিবেক জাগ্রত করার লক্ষ্যে যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, জ্ঞানসমৃদ্ধ ও দক্ষ দাঈ গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

২০ দিন

কওমি থেকে তাকমীল, আলিয়া থেকে ফাযিল-কামিল এবং বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার

বিস্তারিত দেখুন
সার্টিফিকেট কোর্স

আযান প্রশিক্ষণ প্রোগ্রাম

এই প্রশিক্ষণটি সাজানো হয়েছে একজন মুয়াযযিনকে আদর্শ ও দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য। এখানে কেবল আযানের সুর-ই নয়, বরং শব্দের বিশুদ্ধ উচ্চারণ (মাখরাজ), সংশ্লিষ্ট মাসআলা-মাসায়েল এবং একজন মুয়াযযিনের ব্যক্তিগত আমল ও উন্নত ব্যক্তিত্ব গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

১৫ দিন

হাফেজ/আলেম অথবা নাহবেমীর/দাখিল কিংবা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থী হতে হবে।মুয়া

বিস্তারিত দেখুন
প্রশিক্ষণ কার্যক্রম

ইসলামিক রিসার্চ মেথডোলজি

ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমের ভিত্তি এই পদ্ধতিবিদ্যা কোর্স। এখানে শিক্ষার্থীরা ইসলামী জ্ঞানচর্চার প্রামাণ্য পদ্ধতি, উৎস সমালোচনা, সমকালীন গবেষণা পদ্ধতি ও একাডেমিক রচনার কৌশল শেখেন — যা PYS ও ডিপ্লোমা কোর্সের 'Research Methodology' মডিউলের সঙ্গে সমন্বিত।

স্বল্প মেয়াদী

গবেষণায় আগ্রহী আলেম ও উচ্চশিক্ষিত শিক্ষার্থী।

বিস্তারিত দেখুন

সব কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ — যাকাত-উপযুক্ত অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য।

ভর্তি প্রক্রিয়া দেখুন