- হোম
- একাডেমিক
- চলমান কোর্সসমূহ
- সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক স্টাডিজ (CCIS)
সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক স্টাডিজ (CCIS)
উচ্চশিক্ষিত তরুণদের জন্য বেসিক ইসলামিক স্টাডিজ কোর্স
কোর্সের পরিচিতি
৬ মাস মেয়াদী এই বেসিক কোর্সে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষার্থীদের শেখানো হচ্ছে — আরবি ভাষা (সহজ কথোপকথন ও আয়াত অনুধাবন), তাজভীদসহ বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, বেসিক ইসলাম (আকীদা, ইবাদত ও মাসআলা-মাসায়েল) এবং দাওয়াহ, তারবিয়াহ ও সমকালীন জ্ঞান।
কোর্সের উদ্দেশ্য
জেনারেল ধারায় শিক্ষিত মেধাবী তরুণদের কুরআন-সুন্নাহর ফরযে আইন ইলম, তাজভীদভিত্তিক বিশুদ্ধ তিলাওয়াত, প্রাথমিক আরবি ভাষা এবং সীরাতের জ্ঞানে সমৃদ্ধ করা।
শিক্ষার্থীদের মাঝে সুন্নাহর বাস্তবায়ন, চারিত্রিক তারবিয়াহ এবং দাওয়াহর প্রায়োগিক দক্ষতা তৈরি করা।
পরবর্তী উচ্চতর দুই বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের উপযোগী করে তোলা।
কারিকুলাম ও কোর্স কাঠামো
| কোর্স কোড | কোর্সের শিরোনাম ও মডিউল | ক্রেডিট | মার্কস |
|---|---|---|---|
| CCAIS 101 | কুরআন তিলাওয়াত ও তাজভীদ | ৪ | ১০০ |
| CCAIS 102 | আরবি ভাষা | ৪ | ১০০ |
| CCAIS 103 | ইসলামের পরিচিতি | ২ | ৫০ |
| CCAIS 104 | প্রয়োজনীয় ফিকহ ও দৈনন্দিন সুন্নাহ | ২ | ৫০ |
| CCAIS 105 | সীরাত ও ইসলামের ইতিহাস | ২ | ৫০ |
| CCAIS 106 | ভাইভা | ২ | ৫০ |
কোর্স সম্পন্ন হলে যা অর্জিত হবে
দুই বছর মেয়াদী ডিপ্লোমা ইন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজে ভর্তির যোগ্যতা অর্জন।
দৈনন্দিন জীবনে কুরআন-সুন্নাহভিত্তিক আমলের দৃঢ় ভিত্তি।
সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক স্টাডিজ (CCIS) — ভর্তি চলছে
অনলাইন আবেদন থেকে চূড়ান্ত ভর্তি — ৫ ধাপের প্রক্রিয়া ও ১০০% স্কলারশিপের সুযোগ সম্পর্কে জানুন।