- হোম
- একাডেমিক
- চলমান কোর্সসমূহ
- ডিপ্লোমা ইন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ
ডিপ্লোমা ইন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ
CCIS উত্তীর্ণদের জন্য উচ্চতর দুই বছর মেয়াদী ডিপ্লোমা
কোর্সের পরিচিতি
যারা পূর্বে বর্ণিত ০৬ মাসের প্রাথমিক সার্টিফিকেট কোর্সটি সফলতার সাথে সম্পন্ন করে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের জন্য এই উচ্চতর ডিপ্লোমা কোর্সটি সাজানো হয়েছে। দ্বীনের দাঈ হিসেবে পথচলার নিমিত্তে ইসলামের বুনিয়াদি ও মাধ্যমিক স্তরের গভীর জ্ঞান অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের আরবি ভাষা ও শাস্ত্রীয় জ্ঞানের (নাহু, সরফ, ফিকহ ও হাদীস) একটি মজবুত ভিত্তি তৈরি করে দিতে এই কোর্সে উচ্চতর পাঠদান করা হয়।
কোর্সের উদ্দেশ্য
শিক্ষার্থীদের আরবি ভাষা ও শাস্ত্রীয় জ্ঞানের মজবুত ভিত্তি তৈরি করে দেওয়া, যেন তাঁরা সরাসরি মূল উৎস থেকে কুরআন ও হাদীসের মর্ম অনুধাবন করতে পারেন।
সমকালীন প্রেক্ষাপট ও দাওয়াহর আধুনিক কলাকৌশল শিক্ষার মাধ্যমে দক্ষ দাঈ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।
সমাজ সংস্কারে বুদ্ধিবৃত্তিক ও কার্যকর ভূমিকা পালনের যোগ্যতা তৈরি করা।
কারিকুলাম ও কোর্স কাঠামো
| কোর্স কোড | কোর্সের শিরোনাম ও মডিউল | ক্রেডিট | মার্কস |
|---|---|---|---|
| PGD-DIS 1101 | কুরআন তিলাওয়াত ও তাজভীদ (২য় পর্যায়) | ৩ | ১০০ |
| PGD-DIS 1102 | কুরআন অনুবাদ (৫ পারা) | ৩ | ১০০ |
| PGD-DIS 1103 | হাদীস স্টাডিজ (১) | ৩ | ১০০ |
| PGD-DIS 1104 | ফিকহ স্টাডিজ | ৩ | ১০০ |
| PGD-DIS 1105 | আরবি ভাষা ও সাহিত্য | ৩ | ১০০ |
| PGD-DIS 1106 | আরবি ব্যাকরণ | ৩ | ১০০ |
| PGD-DIS 1107 | দাওয়াহর পরিচিতি | ৩ | ১০০ |
| PGD-DIS 1108 | ইসলামী বুদ্ধিবৃত্তিক ইতিহাস | ৩ | ১০০ |
কোর্স সম্পন্ন হলে যা অর্জিত হবে
মূল উৎস থেকে কুরআন-হাদীস অনুধাবনের সক্ষমতা।
সমাজ সংস্কারে বুদ্ধিবৃত্তিক দাওয়াহর কার্যকর ভূমিকা।
ডিপ্লোমা ইন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ — ভর্তি চলছে
অনলাইন আবেদন থেকে চূড়ান্ত ভর্তি — ৫ ধাপের প্রক্রিয়া ও ১০০% স্কলারশিপের সুযোগ সম্পর্কে জানুন।