সাইট অনুসন্ধান

কোর্স, নোটিশ, ফতোয়া, ব্লগ আর্টিকেল ও পেজ — সব এক জায়গায়

السنة التمهيدية للتخصص

ফ্ল্যাগশিপ প্রোগ্রাম

প্রিপারেটরি ইয়ার ফর স্পেশালাইজেশন (PYS)

তরুণ ও মেধাবী আলেমদের জন্য গবেষণানির্ভর উচ্চশিক্ষা প্রোগ্রাম

কোর্সের পরিচিতি

এটি তরুণ ও মেধাবী আলেমদের জন্য গবেষণানির্ভর উচ্চশিক্ষা প্রোগ্রাম। যোগ্য আলেমদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে আন্তর্জাতিক মানের দাঈ ও গবেষক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কোর্সটি চালু করা হয়েছে। বিশেষভাবে এই কোর্সটি কওমি মাদরাসা পড়ুয়া মেধাবী আলেমদের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে তারা সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামের দাওয়াহ দিতে পারেন।

কোর্সের উদ্দেশ্য

  1. মেধাবী আলেমদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে আন্তর্জাতিক মানের দাঈ ও গবেষক হিসেবে গড়ে তোলা।

  2. সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণালব্ধ ও যুক্তিনির্ভর জবাব দেওয়ার সক্ষমতা তৈরি করা।

কারিকুলাম ও কোর্স কাঠামো

কোর্স কোডকোর্সের শিরোনাম ও মডিউলক্রেডিটমার্কস
PYS 1101ইসলাম ও দাওয়াহ
  • ইসলামের পরিচিতি
  • দাওয়াহর পরিচিতি
৩১০০
PYS 1102ইসলামী শাস্ত্রের পরিচিতি
  • উলুমুল কুরআন
  • উলুমুল হাদীস
  • উসুলুল ফিকহ
৩১০০
PYS 1103ইসলামের ইতিহাস ও সভ্যতা
  • দক্ষিণ এশিয়ায় ইসলাম
  • ইসলামী সভ্যতার বুদ্ধিবৃত্তিক ইতিহাস
৩১০০
PYS 1104মিডিয়া ও সমাজ
  • বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে মিডিয়া ও সাংবাদিকতা
  • বিশ্ব সভ্যতা ও সংস্কৃতি
  • রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি
  • আইনি ব্যবস্থা ও সাধারণ আইনশাস্ত্র
৪১০০
PYS 1105সমালোচনামূলক পাঠ (ক্রিটিক্যাল রিডিং)
  • সমালোচনামূলক পাঠ পদ্ধতি
৪১০০
মোট ক্রেডিট:১৭মোট মার্কস:৫০০

তাখাসসুস বিভাগসমূহ

প্রস্তুতিমূলক বর্ষ ও ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত বিভাগ নির্বাচন করা হয়। নির্বাচিত বিভাগে ২ বছর মেয়াদী উচ্চশিক্ষা কোর্স করা যায়।

তাখাসসুস

তাখাসসুস বিভাগসমূহ (৫টি)

প্রস্তুতিমূলক বর্ষের ফলাফল ও প্রবণতার ভিত্তিতে নির্বাচিত বিভাগে ২ বছর মেয়াদী উচ্চশিক্ষা।

الدعوة ومقارنة الأديان

দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব

علوم القرآن والتفسير

কুরআন শাস্ত্র ও তাফসীর

الفقه والإفتاء

ফিকহ ও ইফতা

الاقتصاد الإسلامي

ইসলামী অর্থনীতি

التاريخ الإسلامي

ইসলামের ইতিহাস

কোর্স সম্পন্ন হলে যা অর্জিত হবে

  • পাঁচটি তাখাসসুস বিভানে বিশেষজ্ঞ গবেষক ও দাঈ হিসেবে ক্যারিয়ার।

  • আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে ইসলামী শাস্ত্রের গভীর সমন্বয়সম্পন্ন জ্ঞান।

প্রিপারেটরি ইয়ার ফর স্পেশালাইজেশন (PYS) — ভর্তি চলছে

অনলাইন আবেদন থেকে চূড়ান্ত ভর্তি — ৫ ধাপের প্রক্রিয়া ও ১০০% স্কলারশিপের সুযোগ সম্পর্কে জানুন।