আবাসন
পরিচ্ছন্ন আবাসিক কক্ষ, পৃথক স্টাডি টেবিল ও নিরিবিলি পড়ার পরিবেশ।
কোর্স, নোটিশ, ফতোয়া, ব্লগ আর্টিকেল ও পেজ — সব এক জায়গায়
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মেধাবী অথচ আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শতভাগ (১০০%) স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এই স্কলারশিপ কার্যক্রমটি আস-সুন্নাহ ফাউন্ডেশনের 'যাকাত ফান্ড' থেকে পরিচালিত হয়।
আবেদনকারীকে অবশ্যই শরীয়াহ অনুযায়ী যাকাত গ্রহণের উপযুক্ত হতে হবে এবং এর সপক্ষে যথাযথ প্রমাণাদি পেশ করতে হবে। উপযুক্ততা প্রমাণের পর একজন শিক্ষার্থীর আবাসন, খাবার ও টিউশন ফিসহ যাবতীয় ব্যয়ভার ফাউন্ডেশন বহন করে।
এছাড়া বিশেষ কিছু কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত 'শিক্ষাভাতা' ও 'যাতায়াত ভাতা' প্রদানেরও সুযোগ রয়েছে। আর্থিক অনটন যেন দ্বীনি জ্ঞান অর্জনের পথে কোনোভাবেই অন্তরায় না হয় — সেটিই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।
উপযুক্ততা যাচাই হওয়ার পর একজন শিক্ষার্থীর নিম্নোক্ত যাবতীয় ব্যয়ভার ফাউন্ডেশন বহন করে।
পরিচ্ছন্ন আবাসিক কক্ষ, পৃথক স্টাডি টেবিল ও নিরিবিলি পড়ার পরিবেশ।
দিনে তিন বেলা পুষ্টিকর খাবার — ছাত্রদের সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার।
কোর্সের সম্পূর্ণ টিউশন ফিস ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে বহন করা হয়।
বিশেষ কিছু কোর্সে অতিরিক্ত মাসিক শিক্ষাভাতা ও যাতায়াত ভাতার সুযোগ।
যাকাতের শরীয়াহ বিধান কঠোরভাবে মেনে স্কলারশিপ প্রদান করা হয় — তাই একটি স্পষ্ট যাচাই প্রক্রিয়া রয়েছে।
আবেদনকারীকে শরীয়াহ অনুযায়ী যাকাত গ্রহণের উপযুক্ত (গরিব/অসচ্ছল) হতে হবে।
স্কলারশিপ/যাকাত আবেদন ফর্মে আর্থিক অবস্থার বিবরণ সত্যনিষ্ঠভাবে পূরণ করতে হবে।
প্রয়োজনে এলাকার বিশ্বস্ত আলেম/প্রতিষ্ঠানের সুপারিশ বা আর্থিক অবস্থার প্রমাণাদি পেশ করতে হবে।
ফাউন্ডেশনের যাচাই টিম প্রদত্ত তথ্য যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেয়।
স্কলারশিপভোগী প্রতিটি শিক্ষার্থী ক্যাম্পাসের সব সুবিধা সমানভাবে পায় —
শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন আবাসন ব্যবস্থা। প্রতিটি ক্লাসরুমে পৃথক স্টাডি টেবিল এবং নিরিবিলি পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
গবেষণা ও তথ্য অনুসন্ধানের জন্য বিষয়ভিত্তিক সমৃদ্ধ লাইব্রেরি এবং আরবী ও ইংরেজি ভাষা শিক্ষার জন্য আধুনিক কম্পিউটার ল্যাব।
দৈনিক ইবাদত ও আমলের উন্নতির জন্য বিশেষ 'আমলি ট্র্যাকার বা তথ্যবই' — শিক্ষকদের তত্ত্বাবধানে আধ্যাত্মিক ও পড়াশোনার উন্নতির হিসাব।
ক্যাম্পাসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়, তিলাওয়াত ও মাসনুন আমলসমূহের নিয়মিত অনুশীলনের মাধ্যমে আত্মিক শুদ্ধির পরিবেশ।
এই স্কলারশিপ কার্যক্রম চলে দাতিয়্যদের যাকাত ও সদকার মাধ্যমে। আপনিও যুক্ত হতে পারেন — মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পথ খুলে দিন।